Tuesday, April 07, 2026
৩০.৫°C
আর্কাইভ
English
বাংলা
লগইন
সব খবর
প্রধান সংবাদ
জাতীয়
রাজনীতি
বাংলাদেশ
আন্তর্জাতিক
অর্থনীতি
আইন-আদালত
খেলাধুলা
বিনোদন
শিক্ষা
স্বাস্থ্যসেবা
তথ্য-প্রযুক্তি
লাইফস্টাইল
গণমাধ্যম
পর্যটন
প্রবাস
অপরাধ
দুর্ঘটনা
জব কর্ণার
অনুসন্ধান
সর্বশেষ সংবাদ
হোম
পানিতে ডুবে মৃত্যু
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে শিশু ২ ভাইয়ের মৃত্যু
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইব্রাহিম (৫) ও নাদিম (৪) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) সকালে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দারিজ ব্যাপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ঐ বাড়ির সজীবের ছেলে এবং নাদিম একই বাড়ির ওমান প্রবাসী শরীফের ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই। নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে ইব্রাহিম ও নাদিম বৃষ্টির পানিতে মাছ ধরতেছিল। এসময় তারা পুকুর পাড়ে যায়। পুকুরপাড়ে দাঁড়িয়ে মাছ ধরার সময় তাদের একজন পকুরে পড়ে গেলে অন্যজন তাকে ধরতে গিয়ে সেও পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের না পাওয়া গেলে একপর্যায়ে সন্দেহ থেকে পুকুরে জাল মারা হয়। পরে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তাদের উদ্ধার করা হয়। উদ্ধারের পর এই দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
2025-07-27