আর্কাইভ
লগইন
হোম
সাধারণ সম্পাদক
ডিজেএফবির সভাপতি আরিফুর রহমান, সম্পাদক সাইদ রিপন
পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি'র) সভাপতি পদে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক পদে ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার সাইদ রিপন নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার (১০ এপ্রিল) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে ভোটের মাধ্যমে হওয়া বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সুলতান মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার দৌলত আকতার মালা ও আবুল কাশেম। নির্বাচনের আগে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ডিজেএফবির সভাপতি হামিদ উজ জামান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা মুহিব।
2 দিন আগে
দেশের ২৬ জন সাংবাদিক ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন
দেশের ২৬ জন সাংবাদিক ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন
2025-11-16
দেশের অনুসন্ধানী সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন প্রিন্ট, অনলাইন এবং ইলেকট্রনিক মিডিয়ার মোট ২৬ জন সাংবাদিক ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছেন। আজ রোববার (১৬ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক জাঁকালো অনুষ্ঠানের মাধ্যমে অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে ক্রেস্ট এবং পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদের সহযোগিতায় এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সাংবাদিকদের ‘জনগণের কণ্ঠ’ হিসেবে আখ্যায়িত করে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের চলমান ক্রান্তিকালে সঠিক তথ্য সরবরাহ করে জনগণের পাশে থাকা সাংবাদিকদের জন্য অত্যন্ত জরুরি। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, যারা প্রতিবেদন দাখিল করেছেন, তাদের কাজগুলো দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও বিশ্ব প্রেক্ষাপটে অত্যন্ত মূল্যবান। সাংবাদিকরা তাৎক্ষণিক সমস্যাগুলো তুলে ধরলে দ্রুত সমাধান করা সম্ভব হয়।