সাফ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে পাকিস্তান যাচ্ছে না ভারতে
শেষ পর্যন্ত আশঙ্কাই সত্য হলো, সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশ নিচ্ছে না পাকিস্তান। চলমান কূটনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তান দল এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছে না। এবারের আসরটি তাই ৬টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। আগামী ২৫ মে থেকে ৭ জুন ভারতের গোয়ার ফাতোরদাতে এই দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করা হবে। শুরুতে ৭টি সদস্য দেশের অংশগ্রহণের পরিকল্পনা থাকলেও পাকিস্তান সময়মতো তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারেনি।
ভারতের এক শীর্ষ কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, পাকিস্তান অংশ নেবে না। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সময়সীমা শেষ হয়ে গেছে। পাকিস্তান সরকার হয়ত দলটিকে ভারতে পাঠাতে আগ্রহী নয়।