আর্কাইভ
লগইন
হোম
ওমান
বিশ্বকাপ থেকে সবার আগে বিদায় নিল যে দলগুলো
১০ম আসর চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। ইতোমধ্যে ২৩টি ম্যাচ হয়েছে। ২৪তম ম্যাচে মুখোমুখি নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের আগে মুখোমুখি হয় আয়ারল্যান্ড বনাম ওমান। গতকাল শনিবার শ্রীলংকার কলম্বোতে ‘বি’ গ্রুপের ম্যাচে ওমানের বোলারদের তুলোধুনো করে ৫ উইকেটে ২৩৫ রানের পাহাড় গড়ে আয়ারল্যান্ড ক্রিকেট দল। টার্গেট তাড়া করতে নেমে ১৮ ওভারে ১৩৯ রানে অলআউট হয় ওমান। ৯৬ রানের বিশাল ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে যায় ওমান। বিশ্বকাপের চলতি আসরে টানা ৩ ম্যাচে হেরেছে ওমান। এই গ্রুপে শ্রীলংকা এবং জিম্বাবুয়ে ইতিমধ্যেই ৪ পয়েন্টে পৌঁছে গিয়েছে। দুটি দলই নিজেদের প্রথম ২টি ম্যাচ জিতেছে। অস্ট্রেলিয়া ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। আয়ারল্যান্ডের ৩ ম্যাচে ২ পয়েন্ট। ওমানের শেষ ম্যাচ ২০ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
2026-02-15
ওমানে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ ৫ মাস বাড়লো
ওমানে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ ৫ মাস বাড়লো
2025-07-30
অবৈধভাবে ওমানে বসবাসরত প্রবাসীদের জন্য ঘোষিত সাধারণ ক্ষমার সময়সীমা আরও ৫ মাস বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আইনি অবস্থান সংশোধনের সুযোগ চলতি বছরের ৩১ জুলাই থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত করা হয়েছে। ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, জনসাধারণের অনুরোধ ও উপকারভোগীদের প্রয়োজনীয় সুযোগ দেওয়ার স্বার্থে এই সময়সীমা বাড়ানো হয়েছে। এর ফলে আরও অধিক সংখ্যক প্রবাসী ও নিয়োগকর্তা শ্রম আইনের আওতায় বৈধতা পাওয়ার সুযোগ পাবেন। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে এই বিশেষ সাধারণ ক্ষমা কর্মসূচি শুরু হয়, যার আওতায় প্রবাসীরা জরিমানা ছাড়া আকামা ও ভিসা নবায়ন, ব্লক বাতিল, নতুন নিয়োগকর্তার অধীনে স্থানান্তর বা দেশে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছেন।
সবগুলো বাধা পেরিয়ে এশিয়া কাপের ঘোষণা প্রায় চূড়ান্ত
সবগুলো বাধা পেরিয়ে এশিয়া কাপের ঘোষণা প্রায় চূড়ান্ত
2025-07-26
বহু তর্ক-বিতর্ক, টানাপোড়েন আর রাজনৈতিক উত্তেজনার মধ্য দিয়ে এগোনো এশিয়া কাপ এখন অনেকটাই সঠিক পথে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের খবর অনুযায়ী, টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই প্রকাশিত হতে পারে, সম্ভবত আজ শনিবার (২৬ জুলাই) অথবা দেরিতে হলে সোমবারের মধ্যেই। গত বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর বৈঠক ছিল নানা কূটনৈতিক টানাপোড়েনের আবহে, বিশেষ করে ভারতের পূর্ব ও পশ্চিম প্রতিবেশী, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণে। তবু বৈঠকের পরই বোঝা গিয়েছিল, সূচি প্রকাশ এখন সময়ের ব্যাপার মাত্র।