আর্কাইভ
লগইন
হোম
অ্যাকাউন্ট
হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: ডিভাইস বদলালেও হারাবে না চ্যাট
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ দীর্ঘদিনের একটি বড় সমস্যার সমাধান নিয়ে এসেছে। নতুন আপডেটে এখন সহজেই আইফোন থেকে অ্যান্ড্রয়েডে চ্যাট ট্রান্সফার করা যাবে। আইফোন থেকে অ্যান্ড্রয়েডে চ্যাট ট্রান্সফার এখন সহজ মার্চ মাসের সর্বশেষ আপডেটে এমন একটি ফিচার যুক্ত হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই তাদের চ্যাট হিস্ট্রি এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে ট্রান্সফার করতে পারবেন। আগে আইওএস থেকে অ্যান্ড্রয়েডে গেলে অনেক সময় চ্যাট হারানোর ঝুঁকি থাকত, যা এখন আর থাকবে না।
1 দিন আগে
হঠাৎ ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হতে পারে যেসব কারণে
হঠাৎ ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হতে পারে যেসব কারণে
2025-12-23
ফেসবুকের অ্যাকাউন্ট নির্দিষ্ট কিছু কারণে হঠাৎ বন্ধ হয়ে যাওয়াটা অনেক ব্যবহারকারীর জন্য চরম আতঙ্কের সৃষ্টি করতে পারে। অনেক সময় আগাম কোনো সতর্কতা বা নোটিশ ছাড়া এমন ঘটনা ঘটে। যদি আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়, তাহলে এর কারণ জানতে চাইলে আপনি অনেক প্রশ্নের সম্মুখীন হতে পারেন, যেমন: "আমি কি কিছু ভুল করেছি?", "অথবা অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা?" তবে, বেশিরভাগ ক্ষেত্রে ফেসবুকের অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার পেছনে কিছু নির্দিষ্ট কারণ থাকে। আসুন, জানি কেন ফেসবুক আপনার অ্যাকাউন্ট বন্ধ করতে পারে এবং এ থেকে কিভাবে রক্ষা পেতে পারেন।
ওরা যদি আমাকে মেরে ফেলে, তাহলে এটি হবে শহীদি মৃত্যু: চমক
ওরা যদি আমাকে মেরে ফেলে, তাহলে এটি হবে শহীদি মৃত্যু: চমক
2025-12-18
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে ও তার সুস্থতা কামনা করে সম্প্রতি পোস্ট দেন ছোট পর্দার আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সেই পোস্টের কারণে হত্যার হুমকি পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির এই যোদ্ধা। মতপ্রকাশের মূল্য কি এতটাই ভয়াবহ? এই প্রশ্নই এখন তোলপাড় তুলেছে শোবিজ অঙ্গন থেকে শুরু করে সামাজিকমাধ্যমে। তবে হত্যার হুমকি নিয়ে নিজের ফেসবুকে মুখ খুলেছেন চমক নিজেই। এক ভিডিও বার্তায় চমক জানান, একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে তাকে। তার ব্যক্তিগত ফোন নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন চমক।