আর্কাইভ
লগইন
হোম
তেজাবী স্বর্ণের
এবার কমলো সোনার দাম: প্রতি ভরি ২,৬৪,৯৪৮ টাকা
দেশের স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে সোনার দাম কমানো হয়েছে। আজ সকাল ১০ টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ সোমবার (০৯ মার্চ) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৩,২৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৩,১৪৯ টাকা কমিয়ে ২ লাখ ৫২ হাজার ৮৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ২,৬৮৩ টাকা কমিয়ে নতুন দাম ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ২,২১৬ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা
1 দিন আগে
বেড়েছে স্বর্ণের দাম প্রতি ভরি ২,১২,১৪৩ টাকা
বেড়েছে স্বর্ণের দাম প্রতি ভরি ২,১২,১৪৩ টাকা
2025-12-13
দেশের স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ায় দেশের বাজারে মূল্যবান এই ধাতুটির মূল্য বাড়ানো হয়েছে। গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ১,০৪৮ টাকা। ফলে এখন একভরি স্বর্ণে দাম বেড়ে দাঁড়িয়েছে ২,১২,১৪৩ টাকা।
বাড়লো স্বর্ণের দাম, প্রতিভরি ২,১৩,৭১৯ টাকা
বাড়লো স্বর্ণের দাম, প্রতিভরি ২,১৩,৭১৯ টাকা
2025-11-15
-দেশের স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে ২ দিনের ব্যবধানে বাজারে মূল্যবান এই ধাতুটির দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৫,২৪৮ টাকা। ফলে এখন একভরি স্বর্ণে দাম বেড়ে দাঁড়িয়েছে ২,১৩,৭১৯ টাকা। গতকাল শুক্রবার (১৪ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর পূর্বে গত ২০ অক্টোবর স্বর্ণের দাম বাড়ানো হয়। এতে অতীতের সব রেকর্ড ভেঙে ভালো মানের একভরি স্বর্ণের দাম হয় ২,১৭,৩৮২ টাকা। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫,২৪৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২,১৩,৭১৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫.০০৪ টাকা বাড়িয়ে ২,০৪,০০৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
একদিন পরেই বাড়লো স্বর্ণের দাম, প্রতি ভরি ১,৯৪,৮৫৯ টাকা
একদিন পরেই বাড়লো স্বর্ণের দাম, প্রতি ভরি ১,৯৪,৮৫৯ টাকা
2025-09-24
দেশের স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে একদিনের ব্যবধানে আবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩,৬৬৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৯৪,৮৫৯ টাকা হয়েছে। যা অতীতের সব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড করেছে। একইসঙ্গে রূপার দামও বাড়ানো হয়েছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।