আর্কাইভ
লগইন
হোম
সংবাদমাধ্যম
গম পাচারের অভিযোগে ভারতীয় অভিনেত্রী নুসরাতকে ইডি'র তলব
ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী ও তৃণমূলের প্রাক্তন সংসদ সদস্য নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ বুধবার (২২ এপ্রিল) কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাকে হাজির হতে বলা হয়েছে। এই বিষয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, করোনা সংকটের সময়ে বাংলাদেশে গম পাচারের অভিযোগে বেশ কিছু ট্রাক আটক করা হয়েছিল সীমান্ত এলাকায়। সেই সময় বসিরহাটের সংসদ সদস্য ছিলেন নুসরাত জাহান। এই বিষয়ে নুসরাত জাহানকে জেরা করা হবে বলে জানা গেছে।
2026-04-22
হায়দার হোসেনের মৃত্যুর গুজব, সংগীতশিল্পী বললেন ‘বেঁচে আছি’
হায়দার হোসেনের মৃত্যুর গুজব, সংগীতশিল্পী বললেন ‘বেঁচে আছি’
2026-03-08
দেশবরেণ্য সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার হায়দার হোসেনের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি মিথ্যা বলে জানিয়েছেন হায়দার হোসেন নিজেই।  গতকাল শনিবার (০৭ মার্চ) সন্ধ্যায় এই বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে একটি পোস্ট করেন তিনি।  মূলধারার কয়েকটি সংবাদমাধ্যমের নাম ব্যবহার করে ভুয়া ফটোকার্ড তৈরির মাধ্যমে এই অপপ্রচার চালানো হয়। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে সংগীতপ্রেমী ও ভক্তদের মাঝে তীব্র উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি হয়। অনেকেই সত্যতা যাচাই করতে ফোন ও বার্তার মাধ্যমে শিল্পীর খোঁজ নিতে শুরু করেন।
এবার রাস্তায় জরিমানা গুনলেন মহেন্দ্র সিংহ ধোনি
এবার রাস্তায় জরিমানা গুনলেন মহেন্দ্র সিংহ ধোনি
2026-03-05
ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনির মোটরসাইকেল চালানোর নেশার কথা কার না জানা। এবার সেই মোটরবাইকে চালাতে গিয়েই জরিমানার মুখে তিনি। রাঁচীতে নিজের বাড়ির কাছের একটি ট্রাফিক সিগন্যালে ধরা পড়ে জরিমানা গুনেছেন ধোনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিজ শহর রাঁচিতে নির্ধারিত গতিসীমার চেয়ে বেশি দ্রুত গাড়ি চালানোর অপরাধে তাকে ১ হাজার রুপি জরিমানা করা হয়েছে। ট্রাফিক মনিটরিং সিস্টেমে গতি লঙ্ঘনের বিষয়টি ধরা পড়লে মোটর যান আইনের ১৮৩ ধারায় তার নামে এই ই-চালান ইস্যু করা হয়। মাঠের বাইরে জরিমানার মুখে পড়লেও মাঠের লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত ৪৪ বছর বয়সী এই মহাতারকা। আগামী মার্চের শেষ সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া আইপিএল ২০২৬-এ আবারও তাকে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) জার্সিতে দেখা যাবে।
সে আমাকে মারার আগেই আমি তাকে মেরে ফেলেছি: ট্রাম্প
সে আমাকে মারার আগেই আমি তাকে মেরে ফেলেছি: ট্রাম্প
2026-03-02
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সে আমাকে মারার আগেই আমি তাকে মেরে ফেলেছি।’ মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘তারা (ইরান) দু’বার চেষ্টা করেছিল। কিন্তু আমি আগে আঘাত করেছি।’ ট্রাম্পের এই মন্তব্যে ধারণা করা হচ্ছে, তিনি ২০২৪ সালে ইরান-সম্পর্কিত একটি কথিত হত্যাচেষ্টার ঘটনার দিকেই ইঙ্গিত করেছেন, যেখানে তাকে টার্গেট করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।