আর্কাইভ
লগইন
হোম
ডাউনলোড
গুচ্ছ ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুকদের জরুরি নির্দেশনা, না মানলে প্রবেশপত্র পাবে না
বর্তমান ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে ২০টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া চলছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। এই সময়ের মধ্যে ছবি ও সেলফি গৃহীত না হলে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে না। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে ছবি ও সেলফি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ছবি ও সেলফি উভয়টি ২৫ ফেব্রুয়ারি তারিখের মধ্যে সঠিকভাবে গৃহিত না হলে প্রবেশপত্র ডাউনলোড তথা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। গত ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়েছে। এর পূর্বে, গত বছরের ০৭ ডিসেম্বর গুচ্ছের ভর্তিবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৩ দফায় মেয়াদ বাড়িয়ে গত ১৬ জানুয়ারি ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে।
5 দিন আগে
যেভাবে ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহার করবেন
যেভাবে ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহার করবেন
2025-11-12
অনেকেরই ভ্রমণে বেরিয়ে মোবাইল ডাটা শেষ হয়ে যাওয়া বা দূরবর্তী এলাকায় গিয়ে নেটওয়ার্ক হারিয়ে ফেলা—এমন পরিস্থিতিতে অনেকেই দিকনির্দেশনা পেতে হিমশিম খেয়ে যান। তবে খুব কম মানুষই জানেন, গুগল ম্যাপ ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায়। গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ এখন পুরো পৃথিবীকে এনে দিয়েছে হাতের মুঠোয়। বিশ্বের কোনো শহর কিংবা রাস্তা এখন আর অচেনা নয়। সবচেয়ে বড় সুবিধা হলো—ইন্টারনেট সংযোগ না থাকলেও গুগল ম্যাপ ব্যবহার করা সম্ভব। এজন্য পূর্বে থেকেই প্রয়োজনীয় ঠিকানা সেভ করে রাখতে হবে। এরপর অফলাইনে সেই ঠিকানায় পৌঁছানোর জন্য ম্যাপ ব্যবহার করা যাবে। এই ফিচার বিশেষভাবে কাজে আসে যখন আপনি নেটওয়ার্কহীন বা প্রত্যন্ত এলাকায় ভ্রমণে থাকেন। সেভ করে রাখা ম্যাপের সাহায্যে সহজেই নেভিগেশন ব্যবহার করা যায় এবং গন্তব্যের দিকনির্দেশনা পাওয়া সম্ভব। এমনকি ডাউনলোড করা সেই ম্যাপ থেকেই লোকেশন সার্চ করাও যায়।
হোয়াটসঅ্যাপ স্টোরেজ সমস্যার সমাধান করবে
হোয়াটসঅ্যাপ স্টোরেজ সমস্যার সমাধান করবে
2025-10-29
প্রতিদিন বিশ্বের প্রায় কয়েকশ কোটি মানুষ হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্রদান করছেন। হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন মানুষ কমই আছেন। কিন্তু প্রতিদিনের এসব টেক্সট, ভিডিও, ছবি, অডিও স্টোরেজ ভরিয়ে ফেলে। বড় এক বিড়ম্বনার সৃষ্টি হয়। সেই সমস্যার সমাধান খুঁজছে হোয়াটসঅ্যাপ। ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ নতুন ফিচার পরীক্ষা করছে। যা ব্যবহারকারীদের প্রতিটি চ্যাট থেকেই সরাসরি স্টোরেজ ম্যানেজ করার সুযোগ দেবে। অর্থাৎ ব্যবহারকারীরা স্টোরেজ আরও সহজ ভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। বিশেষ করে পুরনো অ্যান্ড্রয়েড ফোন ও সীমিত স্টোরেজের আইফোন ব্যবহারকারীদের জন্য এই আপডেট।