আর্কাইভ
লগইন
হোম
আয়াতুল্লাহ আলী খামেনি
আয়াতুল্লাহ আলি খামেনির ‘চল্লিশা’র দিনে ইরানের রাজপথে লাখো মানুষ নামবেন
আজ বুধবার (০৮ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর ৪০তম দিন পালিত হচ্ছে। তার সমর্থকরা এই উপলক্ষ্যে ইরানের রাজপথে নামবেন বলে জানিয়েছে আল জাজিরা। গত ২৮ ফেব্রুয়ারি ভোরে তেহরানে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় খামেনি নিহত হন। সেদিনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। ইরানে কারও মৃত্যুর ৪০তম দিনটি ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনটিকে চেহলাম বা চল্লিশা বলা হয়। খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতাবা খামেনি নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন। যদিও তিনি এখনও জনসম্মুখে আসেননি।
3 দিন আগে
আয়াতুল্লাহ আলী খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি ইসরাইলের
আয়াতুল্লাহ আলী খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি ইসরাইলের
2025-07-28
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।  একইসঙ্গে ইরানে নতুন করে হামলার হুমকিও দিয়েছেন তিনি। গতকাল রোববার (২৭ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ গতকাল রোববার (২৭ জুলাই) দক্ষিণ ইসরাইলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে প্রকাশ্যেই ইরানে নতুন করে হামলা চালানোর হুমকি দিয়েছেন। একইসঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন।