অনলাইন প্রতারণা প্রতিরোধে ভুয়া-স্ক্যাম লিংক শনাক্ত করবে চ্যাটজিপিটি
বর্তমান ডিজিটাল যুগে অনলাইন প্রতারণার ধরন দিন দিন আরও জটিল হয়ে উঠছে। অচেনা লিংক, লোভনীয় অফারের বার্তা কিংবা সন্দেহজনক ই-মেইলের মাধ্যমে অনেকেই প্রতারকদের ফাঁদে পড়ছেন। এই পরিস্থিতিতে ব্যবহারকারীদের সাইবার নিরাপত্তা জোরদার করতে নতুন উদ্যোগ এসেছে। এখন থেকে চ্যাটজিপিটি –এর সঙ্গে যুক্ত হয়ে কাজ করবে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যালওয়ারবাইটসের প্রযুক্তি। এর ফলে সন্দেহজনক মেসেজ, লিংক বা যোগাযোগের সত্যতা সহজেই যাচাই করা যাবে।
নতুন এই সুবিধাটি মূলতঃ একটি স্মার্ট ‘স্ক্যাম ডিটেক্টর’ হিসেবে কাজ করবে। আগে সন্দেহজনক কোনো বার্তা বা লিংক যাচাই করতে আলাদা নিরাপত্তা অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করতে হতো। তবে এখন ব্যবহারকারীরা সরাসরি চ্যাটজিপিটির মধ্যেই সেই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। কোনো মেসেজ বা লিংক সন্দেহজনক মনে হলে সেটি চ্যাটে পেস্ট করলেই সিস্টেমটি বিশ্লেষণ করে জানাবে সেটি নিরাপদ কি না, নাকি প্রতারণার অংশ।