আর্কাইভ
লগইন
হোম
ফ্লাইট
৪ বাংলাদেশি ক্রিকেটার পিএসএল খেলতে পাকিস্তান গেলেন
একসঙ্গে এবার বাংলাদেশের ৬ ক্রিকেটার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সুযোগ পেয়েছেন-নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমন। আজ সোমবার এই ৬ জনের মধ্যে নাহিদ, শরিফুল, মোস্তাফিজ ও পারভেজ পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনটি ভিন্ন দলে এবার বাংলাদেশের ক্রিকেটারদের নেওয়া হয়েছে পিএসএলে। সবচেয়ে বেশি তিন বাংলাদেশি আছেন পেশোয়ার জালমিতে। নিলাম থেকে রানাকে নিয়েছে পেশোয়ার। আর তানজিদ তামিম ও শরিফুলকে সরাসরি চুক্তিতে নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। তানজিদ ভিসা পাওয়া সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে দেশ ছাড়বেন। লাহোরে সুযোগ পেয়েছেন মোস্তাফিজ ও ইমন। রিশাদ খেলবেন রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে। লাহোরের দুই ক্রিকেটার ফ্লাইট ধরলেও রাওয়ালপিন্ডির রিশাদ এখনো ফ্লাইট ধরেননি। আজ সোমবার সকালে নিজের ফেসবুকে বিমানের ভেতর তিন সতীর্থের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সেখানে ক্যাপশনে লিখেন, ‘উড়াল দিতে প্রস্তুত, লড়াইয়ের জন্য প্রস্তুত। দোয়ায় রাখবেন।’
4 দিন আগে
প্রধান উপদেষ্টার রোমের পথে যাত্রা
প্রধান উপদেষ্টার রোমের পথে যাত্রা
2025-10-12
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতালির রোমের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে তিনি ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিবেন। আজ রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে উড়াল দেয়। সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।