আর্কাইভ
লগইন
হোম
রংপুর
রংপুরে সিনেমা হলের আড়ালে গোপন কক্ষে অনৈতিক কর্মকাণ্ড, আটক ৩৭
রংপুর নগরীর শাপলা সিনেমা হলের তৃতীয় তলায় বিশেষভাবে তৈরি কক্ষ থেকে অনৈতিক কার্যক্রম পরিচালনার অভিযোগে ৩৭ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার (১৯ এপ্রিল) বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকদের মধ্যে ১৯ জন তরুণী ও ১৬ জন তরুণ রয়েছেন। তারা সবাই বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। এছাড়া সিনেমা হলের দুজন কর্মচারীকেও আটক করা হয়েছে।
2026-04-20
বিকালেই নেমে এলো সন্ধ্যা, রাজধানীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে
বিকালেই নেমে এলো সন্ধ্যা, রাজধানীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে
2025-11-01
ঢাকার আকাশে বিকালেই নেমে আসে সন্ধ্যা। আজ শনিবার (০১ নভেম্বর) মাসের শুরুতেই বৃষ্টির দেখা পেয়েছে ঢাকাবাসী। মুষলধারে ঝরতে থাকে বৃষ্টি। রাস্তায় চলাচল করা গাড়িগুলোতে হেডলাইট জ্বলতে দেখা গেছে। এমন বৃষ্টিতে বিপাকে পড়েন অফিসফেরত সাধারণ মানুষ। আচমকা এমন ধারায় অনেককেই ভিজতে দেখা গেছে। এছাড়াও টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির খবর পাওয়া গেছে। এর আগে আজ সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও আশপাশের অঞ্চলে শনিবার হালকা বৃষ্টি হতে পারে। আকাশও আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকবে।
রংপুরে পুত্রবধূকে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত শ্বশুর, স্বামী গ্রেফতার
রংপুরে পুত্রবধূকে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত শ্বশুর, স্বামী গ্রেফতার
2025-10-05
রংপুরে শ্বশুর কর্তৃক পুত্রবধূকে যৌন হয়রানি ও হত্যার অভিযোগে করা মামলায় গৃহবধূর স্বামী সোহান মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। তাকে পঞ্চগর জেলার সদর থানার মিলগেট এলাকা থেকে গত শুক্রবার (০৩ অক্টোবর) গভীর রাতে গ্রেফতার করা হয়। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। গতকাল শনিবার (০৪ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (অপরাধ) তোফায়েল আহমেদ এই বিষয়ে জানিয়েছেন। সংবাদ সম্মেলন ও মামলা সূত্রে জানা গেছে, সাড়ে ৩ বছর আগে বদরগঞ্জ থানার নাটারাম এলাকার মেনাজুল হকের মেয়ে মিতু আক্তার (২২)। তার সঙ্গে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার বালাপাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে সোহান মিয়ার সঙ্গে বিয়ে হয়। তাদের সংসারে ১০ মাসের একটি ছেলে রয়েছে। বিয়ের পর থেকে পুত্রবধূ মিতু আক্তারের উপর শ্বশুর রাজা মিয়ার কুনজর পরে। বাড়িতে একা পেলেই শ্বশুর রাজা মিয়া মিতু আক্তারকে যৌন নিপীড়ন করতো।