আর্কাইভ
লগইন
হোম
প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন এস এম জিয়াউদ্দিন হায়দার
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হিসেবে এস এম জিয়াউদ্দিন হায়দারকে প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে। এই বিষয়ে আজ বুধবার (২২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী এ নিয়োগ প্রদান করেছেন। নতুন দায়িত্বে তিনি প্রতিমন্ত্রীর সমমর্যাদা ভোগ করবেন এবং বিধি অনুযায়ী নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।
21 ঘন্টা আগে
আলোচনায় না থেকেই যারা প্রতিমন্ত্রী হলেন
আলোচনায় না থেকেই যারা প্রতিমন্ত্রী হলেন
2026-02-17
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আজ (১৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকালে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। আর বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেন সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যরা। শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হয়েছেন ২৪ জন। তাদের মধ্যে আলোচনায় না থেকেই প্রতিমন্ত্রী হলেন কয়েকজন। আলোচনায় না থেকে যারা প্রতিমন্ত্রী হয়েছেন, তারা হলেন- মো. শরিফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, শেখ ফরিদুল ইসলাম, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এমএ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।