আর্কাইভ
লগইন
হোম
সারজিস আলম
বিএনপি তার জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে: সারজিস আলম
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া ও মন্ত্রিপরিষদ গঠন নিয়ে ক্ষমতাসীন বিএনপি সরকার তার জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। গতকাল সোমবার (২০ এপ্রিল) রাতে নিজের ব্যক্তিগত সামাজিকমাধ্যম ফেসবুকে এই অভিযোগ করেন তিনি।
2 দিন আগে
গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা দূরভিসন্ধিমূলক: নাহিদ ইসলাম
গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা দূরভিসন্ধিমূলক: নাহিদ ইসলাম
2025-10-23
গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, যারা এখন এই বিষয়ে কথা বলছেন, তাদের মধ্যে ‘দূরভিসন্ধি’ রয়েছে। গতকাল বুধবার (২২ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, আমরা বৈঠকে জানতে চেয়েছিলাম-তত্ত্বাবধায়ক সরকার কি আসছে? আইন উপদেষ্টা আমাদের জানিয়েছেন, এটা তত্ত্বাবধায়ক সরকার নয়, তবে তত্ত্বাবধায়কের মতো নিরপেক্ষ আচরণের কথা বলা হয়েছে। তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার বিষয়টি জুলাই সনদের আওতাভুক্ত। সেখানে আলোচনা হয়েছে কেমন প্রক্রিয়ায় এই সরকার গঠিত হবে, কী কাঠামো হবে, এমনকি নোট অব ডিসেন্টও রয়েছে। তাই গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো সুযোগ নেই। যদি কেউ এখন এসব কথা বলে, তাহলে বুঝতে হবে তাদের উদ্দেশ্য খারাপ।
সেফ এক্সিট কারা চাইছেন, শীঘ্রই তালিকা প্রকাশ করা হবে: এনসিপি
সেফ এক্সিট কারা চাইছেন, শীঘ্রই তালিকা প্রকাশ করা হবে: এনসিপি
2025-10-14
বর্তমান অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সেফ এক্সিট (নিরাপদ প্রস্থান) খুঁজছেন-এমন মন্তব্য করে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনীতির মাঠে যে ঝড় তুলেছেন তা এখনো বইছে। খোদ উপদেষ্টারাই এতে রসদ জোগাচ্ছেন। তারা নানা মন্তব্য করে রীতিমতো ‘আগুনে ঘি’ ঢালছেন। ইতোমধ্যে অন্তত ৫ জন উপদেষ্টা নাহিদের বক্তব্যের সূত্র ধরে প্রকাশ্যে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। বেশ কড়া ভাষায় সমালোচনাও করেছেন কেউ কেউ। তবে এনসিপি বলছে, সংশ্লিষ্ট উপদেষ্টাদের নামের তালিকা তাদের হাতে রয়েছে। কে কোন দলের সঙ্গে হাত মিলিয়ে নিরাপদে সরে পড়তে চাইছেন, তা অবিলম্বে জাতির সামনে তুলে ধরা হবে।