আর্কাইভ
লগইন
হোম
সফর
পররাষ্ট্রমন্ত্রীর সফরে গুরুত্ব পাবে ভারতের সাথে সম্পর্কের ধারাবাহিক উন্নয়ন
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ১০-১২ এপ্রিল মরিশাসে অনুষ্ঠেয় ভারত মহাসাগর সম্মেলনে অংশগ্রহণ করার উদ্দেশ্যে আজ মঙ্গলবার (০৭ এপ্রিল) ঢাকা ত্যাগ ছাড়ছেন। পথিমধ্যে তিনি নয়াদিল্লিতে যাত্রাবিরতি করবেন। দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রীর সঙ্গে তার সৌজন্য বৈঠকে অংশগ্রহণ করার কথা রয়েছে। আজ মঙ্গলবার (০৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে, এসব বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হবে।
6 দিন আগে
প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর: নতুন করে স্বপ্ন দেখছেন প্রবাসী বাংলাদেশিরা
প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর: নতুন করে স্বপ্ন দেখছেন প্রবাসী বাংলাদেশিরা
2025-08-10
প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফরে যাচ্ছেন আগামিকাল সোমবার (১১ আগস্ট)। ইতোমধ্যে তার এ সফর নিয়ে প্রবাসীদের মধ্যে নতুন স্বপ্নের পারদ ক্রমেই বাড়ছে। অন্তর্বর্তী সরকার প্রধানের এ সফরের মাধ্যমে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বাংলাদেশের অন্যতম শ্রমবাজারটি খুলতে পারে- এমন আশায় বুক বাঁধছেন প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সফরটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। সফরে কী পেতে যাচ্ছে নতুন বাংলাদেশ? বন্ধ শ্রমবাজার কি আবার খুলবে? এমন নানা প্রশ্ন প্রবাসীদের মনে। মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী মো. আনিছুর রহমান বলেন, ‘দীর্ঘদিনের সাধারণ শ্রমিক ও শিক্ষিত শ্রেণির মানুষেরও আশা এবার যেন বন্ধ শ্রমবাজার খুলে যায়। তাহলে দেশ থেকে অনেক মানুষের মালয়েশিয়ায় কর্মসংস্থান হবে। সেই সঙ্গে প্রবাসী ১২ লাখ বাংলাদেশির অন্যান্য সমস্যারও সমাধান হবে।’