এবারের ঈদ হবে অন্যরকম তাসনিয়া ফারিণের জন্য
দেশের ছোট ও বড় দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ সম্প্রতি সংগীতশিল্পী হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। অভিনেত্রী, মডেলিংয়ের পর এবার গায়িকা হিসাবে পরিচিতি তাকে নতুন মাত্রা এনে দিয়েছে।
তিনি মূলতঃ টেলিভিশন নাটক, ওয়েব সিরিজ এবং চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত। বহুমুখী প্রতিভার অধিকারী তাসনিয়া ফারিণ নাটক ও ওটিটি মাধ্যমে দাপিয়ে বেড়ালেও বেশ কিছু দিন ধরেই নাটকের কাজ কমিয়ে দিয়েছেন। বর্তমানে মনোযোগ দিচ্ছেন বড়পর্দায়। তার নতুন চলচ্চিত্র 'প্রিন্স'-এ ঢালিউড কিং শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন, যা ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর পূর্বেই কলকাতায় একটি সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হয় তার।