আর্কাইভ
লগইন
হোম
ভিডিও
‘পর্ণ সাইট’-এ নিজের আপত্তিকর ছবি নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর
প্রায়ই সামাজিকমাধ্যমে তারকাদের আপত্তিকর ছবি কিংবা ভিডিও ছড়িয়ে পড়ে। যা নিয়ে বিড়ম্বনার শেষ নেই। আজ থেকে বেশ কয়েক বছর আগে সেই রকমই এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলিউডের চলতি সময়ের অভিনেত্রী জাহ্নবী কাপুর। তখন বয়স মাত্র ১৫ বছর বয়স শ্রীদেবী কন্যার। স্কুলে পড়াকালীন হঠাৎ ‘পর্ণ সাইট’-এ নিজের আপত্তিকর ছবি দেখে তাজ্জব বনে গিয়েছিলেন অভিনেত্রী। এই ঘটনা জাহ্নবীর কিশোরী মনে গভীর প্রভাব ফেলেছিল। সম্প্রতি একটি পডকাস্টে কৈশোরের সেই ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন জাহ্নবী। সেই মুহূর্তটা কথা বলতে গিয়ে কাপুর কন্যা বলেন, ‘আমি আজও জানি না ওটা আমার ডিপফেক ছিল কি-না। তবে এটুকু নিশ্চিত ঐ রকমই কিছু একটা ছিল। একটা পর্ণসাইটে যখন নিজের ছবি দেখেছিলাম তখন আমি একজন স্কুল ছাত্রী। তাই প্রথমে দেখে যেন পুরো শরীর কেঁপে উঠেছিল।’
3 দিন আগে
নতুন বিতর্কে জড়ালেন লিওনেল মেসি
নতুন বিতর্কে জড়ালেন লিওনেল মেসি
2026-02-23
এবারে মেজর লিগ সকারে বিতর্কেই জড়িয়ে পড়েছিলেন লিওনেল মেসি। ২০২৬ মৌসুমের প্রথম ম্যাচে হারের পর তাকে তেড়ে ঢুকতে দেখা যায় রেফারিদের রুমে। তা সমালোচনার জন্ম দেয়। তবে সেই ঘটনায় তদন্ত হলেও নিয়ম ভাঙেননি বলে জানিয়েছে মেজর লিগ সকার কর্তৃপক্ষ। ভিডিওটি প্রকাশ করে সিনতেসিস দেপোর্তেস। সেখানে দেখা যায়, ইন্টার মিয়ামির সতীর্থ লুইস সুয়ারেজ মেসিকে একটি রুমে ঢুকতে বাধা দিচ্ছেন। মেসি সুয়ারেজের হাত ছাড়িয়ে এগিয়ে যান। আট সেকেন্ড পর আবার দেখা যায় তিনি সতীর্থদের সঙ্গে ড্রেসিংরুমের দিকে হাঁটছেন। এমএলএসের এক মুখপাত্র দ্য অ্যাথলেটিককে জানান, ভিডিওতে যে দরজা দেখা গেছে সেটি রেফারিদের রুম নয়। মেসি কোনো নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেননি।
ছোট ছোট জিনিসেই বড় আনন্দ: অভিনেত্রী জয়া আহসান
ছোট ছোট জিনিসেই বড় আনন্দ: অভিনেত্রী জয়া আহসান
2026-02-23
ঝলমলে রূপালি পর্দার গ্ল্যামার আর আভিজাত্যের বাইরে জয়া আহসানের একটি নিজস্ব জগৎ রয়েছে। যেখানে অভিনেত্রী অত্যন্ত সাধারণ আর প্রকৃতির প্রতি অনুরাগী। ব্যক্তিগত জীবন নিয়ে তেমন একটা খোলামেলা না হলেও প্রকৃতির প্রতি নিজের ভালোলাগা লুকাননি জয়া। সেই ভালোবাসার এক ঝলক দেখা গেল তার ছোট বাগানে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে তাকে সম্পূর্ণ ঘরোয়া লুকে দেখা গেছে, নিজের পরম যত্নে গড়া বাগানের পরিচর্যা করছেন অভিনেত্রী। শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বাগান থেকে মুলা তুলছেন জয়া। ভিডিওর ক্যাপশনে জুড়ে দিয়েছেন, ‘মাটি থেকে যখন আলতো করে মুলাটা টান দেবেন, আর হঠাৎ করে সেই উজ্জ্বল সাদা বা লাল মুলাটা বেরিয়ে আসবে কী যে এক শান্তির অনুভূতি।’