আর্কাইভ
লগইন
হোম
পুতিন
পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চান জেলেনস্কি
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে ইস্তাম্বুলে বৈঠকের পর এই কথা জানান তিনি। গত শনিবার (০৪ এপ্রিল) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে ইস্তাম্বুলে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই সময় এরদোগান আবারও রাশিয়া-ইউক্রেন সংলাপের আহ্বান জানান এবং কৃষ্ণসাগরে নিরাপদ নৌ চলাচল ও জ্বালানি সরবরাহের নিরাপত্তার ওপর গুরুত্ব দেন। একইসঙ্গে ইউক্রেনের সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর কথাও তুলে ধরেন।
1 দিন আগে
পুতিন ও জেলেনস্কি দু’সপ্তাহের মধ্যে বৈঠকে বসবেন: জার্মান চ্যান্সেলর
পুতিন ও জেলেনস্কি দু’সপ্তাহের মধ্যে বৈঠকে বসবেন: জার্মান চ্যান্সেলর
2025-08-19
আগামী দুই সপ্তাহের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে সম্মত হয়েছেন— এমনটাই জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। গতকাল সোমবার (১৮ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে জেলেনস্কিকে সমর্থন জানাতে যেসব ইউরোপীয় নেতারা ওয়াশিংটনে গিয়েছিলেন, তাদের মধ্যে মের্জও ছিলেন। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, বৈঠকের মাঝামাঝি সময়ে ট্রাম্প পতিনকে ফোন করেন এবং তাকে জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের জন্য রাজি করান।