আর্কাইভ
লগইন
হোম
সংবাদ সম্মেলন
আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
গণভোটসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল ও সমসাময়িক বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংবাদ সম্মেলনটি আজ (০৫ এপ্রিল) সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি সরকারের গণভোটের গণরায় উপেক্ষা ও রাষ্ট্র সংস্কারের জরুরি অধ্যাদেশগুলো বাতিল এবং সমসাময়িক বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। এতে উপস্থিত থাকবেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ শীর্ষ নেতারা।
2026-04-05
পাঁচ দাবি আদায়ে কর্মসূচি দিল মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিশ
পাঁচ দাবি আদায়ে কর্মসূচি দিল মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিশ
2025-09-14
মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিশ ৫ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে। দাবি আদায়ে আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর দেশব্যাপী সব জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল করবে দলটি। আজ রোববার রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা হয়। ৫ দাবিগুলো হলো— (১) অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন, (২) আওয়ামী লীগের দোসর হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করা, (৩) আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) তৈরি, (৪) সংসদের উচ্চকক্ষে প্রতিনিধি নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতির (পিআর) বাস্তবায়ন এবং (৫) জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা।