আর্কাইভ
লগইন
হোম
চিকিৎসাধীন
বান্দরবান আলীকদমে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে লাংতুব মুরং (৭০) নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুইজন। গতকাল শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টা ৫০ মিনিটে আলীকদম-পোয়ামুহুরী সীমান্ত সড়কের ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়নের কচুরছড়া ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত লাংতুব মুরং লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লাইল্যাপাড়ার বাসিন্দা।
4 দিন আগে
২০২৫-এ শোবিজ জগতের যেসব নক্ষত্র হারিয়ে গেছেন
২০২৫-এ শোবিজ জগতের যেসব নক্ষত্র হারিয়ে গেছেন
2026-01-01
মানুষ জন্মালে মৃত্যুর স্বাদ নিতেই হবে। তবে কিছু মানুষের প্রস্থান অপূরণীয় ক্ষতি। গত ২০২৫-এ দেশের শোবিজের এমন অনেককেই হারিয়েছি আমরা। চলচ্চিত্র, সংগীত, নাটক ও সামগ্রিক সাংস্কৃতিক পরিমণ্ডলের এমন কিছু নক্ষত্রের নামই পাঠকদের জন্য তুলে ধরা হলো। অঞ্জনা রহমান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান গত বছরের ০৪ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে ১৫ দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। নায়িকা অঞ্জনা বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি। ‘দস্যু বনহুর’ দিয়ে শুরু। গত শতাব্দীর ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেন অঞ্জনা। তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুই বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।
খালেদা জিয়ার মরদেহ সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে
খালেদা জিয়ার মরদেহ সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে
2025-12-31
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে। তাকে বহন করা হয়েছে লাল-সবুজ রঙের জাতীয় পতাকায় মোড়ানো একটি ফ্রিজার ভ্যানে। সেনাবাহিনী হিউম্যান চেইন তৈরি করে রাষ্ট্রীয় প্রোটকলে তার মরদেহ আনা হয়। আজ বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা ৪৮ মিনিটের দিকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছায়। এর পূর্বে বেলা ১১টা ৫ মিনিটের দিকে ছেলে তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি যাত্রা শুরু করে। তারও পূর্বে সকাল ৮টা ৫৪ মিনিটে বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বের করে গুলশানে নেওয়া হয়। শুরুতে তার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার কথা থাকলেও পরে গাড়িটি তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর বেলা ১১টা ৫ মিনিট পর্যন্ত খালেদা জিয়ার স্বজন এবং বিএনপির নেতাকর্মীরা শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানান।