বর্ষবরণের প্রহর গুনছেন মেহজাবীন, ভিডিওতে যে বার্তা দিলেন
দেশের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নববর্ষ ১৪৩৩ বরণ করে নিতে প্রস্তুত তিনি। পহেলা বৈশাখে নতুন বছরকে বরণ করে নিতে সবাই চারদিকে যেমন সাজসাজ রব উৎসবের আমেজ, ঠিক অভিনেত্রীও প্রহর গুনছেন, যেন তর সইছে না অপেক্ষা।
বাংলা নববর্ষ যেন তাকে নতুন রূপ দিচ্ছে। এমনই একটি পহেলা বৈশাখের উৎসব আমেজের ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে তার ভক্তদের জানান দিয়েছেন অভিনেত্রী। পহেলা বৈশাখে শুধু ঘরোয়া আয়োজনই নয়, মেহজাবীন একটি ছোট ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে নেটিজেনদের মাঝে বেশ নজর কেড়েছে।