আর্কাইভ
লগইন
হোম
প্রসিকিউশন
সাবেক এমপি ফজলে করিমসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালীন ছাত্রদল নেতা ওয়াসিমসহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। আজ রোববার (০৫ এপ্রিল) বেলা পৌনে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রেজিস্ট্রারের কাছে এই অভিযোগ জমা দেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। এই সময় সঙ্গে ছিলেন প্রসিকিউটর জহিরুল আমিন ও তদন্ত কর্মকর্তা আমিনুর রশিদ।
2026-04-05
ট্রাইব্যুনালে ছেলেকে গুলি করার ভিডিও দেখে কাঁদলেন আবু সাঈদের বাবা
ট্রাইব্যুনালে ছেলেকে গুলি করার ভিডিও দেখে কাঁদলেন আবু সাঈদের বাবা
2025-08-27
গত ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। আজ বুধবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের সময় আদালতে প্রদর্শিত ভিডিও দেখে কান্নায় ভেঙে পড়েন সাঈদের বাবা মকবুল হোসেন। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল আগামীকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রথম সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন। আজ সকালে মামলার ৬ আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন- এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।