চতুর্থ বিয়ে নিয়ে জোর গুঞ্জন, মুখ খুললেন শোয়েব মালিক
ক্রিকেট পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের চতুর্থ বিয়ের গুঞ্জন শেষ কিছু দিন ধরে ভেসে বেড়াচ্ছে সংবাদ মাধ্যমে। তবে এবার তিনি এই বিষয়ে নিজের নিরবতা ভাঙলেন। তিনি জোরালোভাবে অস্বীকার করেছেন বিষয়টি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে তিনি ভুয়া ও বিভ্রান্তিকর বলেছেন।
নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে মালিক লিখেছেন, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে যাচাই বাছাই ছাড়াই লেখা কিছু গল্প ছড়িয়ে গেছে। এসব আমার অনুমতি ছাড়াই লেখা হয়েছে। মানুষ আমার স্ত্রীকে এমন বিষয় নিয়ে নেতিবাচক মন্তব্য করছে, যার সঙ্গে তিনি কখনও জড়িত ছিলেন না এবং এটা আমার জন্য গ্রহণযোগ্য নয়।