আর্কাইভ
লগইন
হোম
বাগদাদ
ইরাকের বাগদাদে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা
ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ‘ভিক্টোরিয়া বেস’ লক্ষ্য করে আবার একটি ড্রোন হামলা চালানো হয়েছে। স্থানীয় নিরাপত্তা সূত্রগুলো এই হামলার খবর নিশ্চিত করলেও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে এর দায় স্বীকার করেনি। এর আগেও ঘাঁটিটি বহুবার ড্রোন ও রকেট হামলার লক্ষ্যবস্তু হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে মার্কিন ও ইসরাইলি বিমান হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। সেই অভিযানে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ১,৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পর থেকে ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলো প্রতিশোধমূলক অবস্থান নিয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরান ইতিমধ্যে ইসরাইল ছাড়াও জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
6 দিন আগে