ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন: ২০ দিনে হাম সন্দেহে ৯৮ শিশুর মৃত্যু
দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশে গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ সংখ্যক হাম-সম্পর্কিত মৃত্যুর ঘটনা ঘটার পর ১০ লক্ষাধিক শিশুকে জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ০৪ এপ্রিলের মধ্যে এই রোগের সন্দেহে অন্তত ৯৮ শিশুর মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, নিশ্চিতভাবে হামজনিত মৃত্যু ১৭টি।
হাম অত্যন্ত সংক্রামক রোগ, যার বিস্তার রোধ করতে জনসংখ্যার অন্তত ৯৫ শতাংশকে টিকা দেওয়া প্রয়োজন।