ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ইতালির ভিচেনজা শহরে প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব ও ঈদ পুনর্মিলনী।
গত রোববার (২২ মার্চ) ‘ইতালি বাংলা পরিবার’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের জন্য এক মিলনমেলায় পরিণত হয়।
প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক বন্ধনকে ধরে রাখার লক্ষ্যেই এ আয়োজন করা হয় জানান আয়োজকেরা। এতে প্রায় ৪০টি প্রবাসী বাংলাদেশি পরিবার অংশ নেয়। নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতিতে পুরো আয়োজন ছিল উৎসবমুখর ও প্রাণচঞ্চল।