আর্কাইভ
লগইন
হোম
মেগাস্টার
নায়ক শাকিব খানের জন্মদিনে স্ত্রী নায়িকা বুবলীর শুভেচ্ছা
ঢালিউড মেগাস্টার শাকিব খানের জন্মদিন ছিল গত শনিবার। বিশেষ এই দিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত হন নায়ক। এমন দিনে তার ছোট সন্তানের মা চিত্রনায়িকা শবনম বুবলীর কাছ থেকেও শুভেচ্ছা পেয়েছেন এই মেগাস্টার। গত শনিবার (২৮ মার্চ) সামাজিক মাধ্যমে সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে শাকিব খানের একটি ছবি প্রকাশ করে জন্মদিনের শুভেচ্ছা জানান বুবলী। লেখেন, শুভ জন্মদিন। এদিকে শোনা যায়, দ্বিতীয় সন্তান জন্ম দিতে বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন বুবলী। কবে সন্তান ভূমিষ্ঠ হবে, এ নিয়ে ভক্তদের মাঝে তৈরি হয়েছে নানা কৌতূহল যদিও এ নিয়ে তাদের পক্ষ থেকে কোনো সাড়া শব্দ নেই।
6 দিন আগে
মরুভূমিতে নায়ক নিরবের সঙ্গে নায়িকা ইধিকা পাল
মরুভূমিতে নায়ক নিরবের সঙ্গে নায়িকা ইধিকা পাল
2025-06-02
ইধিকা পাল আলোচনায় এসেছিলেন মেগাস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে। সর্বশেষ ‘বরবাদ’ সিনেমাতে শাকিব খানের সঙ্গে আবার স্ক্রিন শেয়ার করে বাংলাদেশে জনপ্রিয়তা পান কলকাতার এই নায়িকা। এর ফাঁকে অবশ্য ইধিকা ‘কবি’ নামে একটি ছবি করেছিলেন শরিফুল রাজের সঙ্গে, সেটি আলোর মুখ দেখেনি। এবার ইধিকাকে দেখা গেল চিত্রনায়ক নিরবের সঙ্গে। দুবাইয়ে তপ্ত মরুর বুকে তৃষ্ণার্ত ইধিকার পিপাসা মিটালেন নিরব। তারপর দু’জনের নাচানাচি। এটি অবশ্য সিনেমায় নয় একটি বিজ্ঞাপনচিত্রে। অনন্য মামুনের পরিচালনায় আফগানিস্তানের একটি কোমল পানীয়র বিজ্ঞাপনে তাদের দেখা যাচ্ছে। এরই মধ্যে ওভিসি আকারে বিজ্ঞাপনটি প্রকাশ হয়েছে।
নায়িকা নাবিলার আমন্ত্রণে নায়ক শাকিব খান
নায়িকা নাবিলার আমন্ত্রণে নায়ক শাকিব খান
2025-05-31
‘তুফান’ সিনেমায় শাকিব খানের নায়িকা ছিলেন মাসুমা রহমান নাবিলা। সেই সিনেমার সেটেই শাকিব খানকে প্রথম দেখেছিলেন তিনি। সেই সময়ে নায়ক প্রসঙ্গে তিনি বলেছিলেন, শাকিবের সঙ্গে আমার সেটেই প্রথম দেখা হয়েছিল। প্রথম দেখাতেই তার লুক ছিল ‘তুফান’- এর। তাকে প্রথম দেখেই মনে হয়েছিল, তিনি অনেক সুন্দর। তিনি স্টার, সুপারস্টার, মেগাস্টার, তিনি ধরাছোঁয়ার বাইরে, তাকে কোথাও সহজে দেখা যায় না। তবে, উনি কিন্তু আমাদের মতোই একজন সহজ মানুষ। তার সঙ্গে বসে আমি গল্প করতে পারি। একটু নার্ভাসনেসও ছিল। সিনেমার শেষ দৃশ্যটাই সবার আগে শুটিং হয়েছে। তিনি শুটিংয়ে সাহায্যও করেছেন। তবে, তিনি একটু অন্তর্মুখী।