দুবাইয়ে আটকা পড়ে মোদির সাহায্য চাইলেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান
দেশে ফিরতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন ‘জান্নাত’ খ্যাত বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। ইসরাইল ও আমেরিকার হামলায় মধ্যপ্রাচ্যের আকাশপথে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুবাই বিমানবন্দরে আটকা পড়েন তিনি।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইরান ও ইরাকের আকাশপথ বন্ধ থাকায় এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর মতো বিমান সংস্থাগুলো তাদের ফ্লাইট বাতিল বা রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে।