পাকিস্তান থেকে খালি হাতে ফিরছে যুক্তরাষ্ট্র: ইরান
দীর্ঘ ২১ ঘণ্টায় কয়েক দফা বৈঠক হয়েছিল। লাভ হয়নি কিছুই। ইরান ও যুক্তরাষ্ট্র- দুই পক্ষই নিজেদের সিদ্ধান্তে অনড়। তেহরান বলছে, জাতীয় ইস্যুতে ছাড় নয়, প্রয়োজনে সামরিক ও কূটনৈতিকভাবে সমাধানের পথ খুঁজবে। যুক্তরাষ্ট্র নাখোশ তাদের দাবি পূরণ না হওয়ায়।
তবে ইরান দাবি করছে- অর্ধ পৃথিবী ঘুরে আসা যুক্তরাষ্ট্র খালি হাতে ফিরছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, কোনো অগ্রগতি তখনই সম্ভব হবে যখন ওয়াশিংটন তেহরানের ভাষায় ‘অযৌক্তিক দাবি’ থেকে সরে আসবে।