ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশে ৬ প্রশাসক নিয়োগ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশে ৬ সিটি করপোরেশনে গত ২২ ফেব্রুয়ারি দেওয়া প্রশাসক নিয়োগের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আবেদনে ৩০ দিনের মধ্যে এসব সিটি করপোরেশনে নির্বাচন আয়োজন করতে নির্দেশনা চাওয়া হয়েছে।
গতকাল বুধবার (০৪ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম কিবরিয়াসহ ৬ জন এই রিট করেন।
রিটে বিবাদী করা হয়েছে স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনারসহ ৬ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে।