বৃহত্তর নোয়াখালী সমিতি স্পেনের কমিটি গঠন
বিদেশের অন্যতম আঞ্চলিক সংগঠন বৃহত্তর নোয়াখালী সমিতি ইন স্পেনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার গ্রাম বাংলা রেস্টুরেন্টে এক সাধারণ সভা করা হয়।
সভায় সংগঠনের সভাপতি আবুল কাশেম মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডালিম ব্যাপারী রাজু ও সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দীনের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা জালাল আহমেদ, মোহাম্মদ কিবরিয়া, ইব্রাহীম মোহাম্মদ, দেলোয়ার মজুমদার, আবুল কাশেম প্রমুখ। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ইয়াছিন আরাফাত শুভ।