আর্কাইভ
লগইন
হোম
সৈয়দা রিজওয়ানা হাসান
ড. ইউনূসহ সব উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ
হামের মত টিকাকরণের ব্যবস্থাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে প্রাইভেট খাতে দেওয়ার অশুভ অপরাধমূলক কর্মকাণ্ডের স্বার্থে জড়িত থাকার অভিযোগে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সকল বিশেষ সহকারী, উপদেষ্টা ও তৎকালীন প্রেস সচিবের বিষয়ে তদন্তের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।  আজ সোমবার (০৬ এপ্রিল) নোটিশদাতা ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, সারাদেশে অকস্মাৎ বিলুপ্ত রোগ হাম-এর মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতোমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অগণিত শিশু ও সাধারণ নাগরিক হাম-এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
2026-04-06
বছরের শেষে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সুখবর: সৈয়দা রিজওয়ানা হাসান
বছরের শেষে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সুখবর: সৈয়দা রিজওয়ানা হাসান
2025-07-15
অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এ বছরের শেষ নাগাদ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে একটি চূড়ান্ত সুখবর দিতে পারবো। ইতোমধ্যে মাঠ পর্যায়ের কাজ সম্পন্ন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় তিস্তার বামতীর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিস্তা চুক্তির প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ২০১১ সালে সরকারি পর্যায় থেকে তিস্তা চুক্তির ব্যাপারে কাজ শুরু করা হয়েছিল। তবে সেই চুক্তিটি এখনও স্বাক্ষর হয়নি। এ নিয়ে কাজ চলমান রয়েছে।
এনবিআরের আন্দোলনটা অর্থনৈতিক ক্ষতির উদ্দেশ্যেই করে সরকারবিরোধী রূপ নেয়: উপদেষ্টা
এনবিআরের আন্দোলনটা অর্থনৈতিক ক্ষতির উদ্দেশ্যেই করে সরকারবিরোধী রূপ নেয়: উপদেষ্টা
2025-07-13
এনবিআর কর্মকর্তাদের আন্দোলন প্রথমে নিরপেক্ষ আন্দোলন হলেও পরবর্তী সময়ে সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছিল, এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ রোববার (১৩ জুলাই) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্যবসা-বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম অধিকতর গতিশীল রাখার লক্ষ্যে গঠিত উপদেষ্টা পরিষদ কমিটির অগ্রগতি সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলওয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এসব কথা জানান। এ সময় কমিটির সদস্য শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।