আর্কাইভ
লগইন
হোম
ঈদুল আজহা
স্কুলের ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ
সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি সংশোধন করে প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন এই তালিকা অনুযায়ী, শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি ব্যতিরেকে বছরে ছুটি থাকবে মোট ৬৭ দিন। শিক্ষাপঞ্জি অনুযায়ী, বড় ছুটির মধ্যে পবিত্র রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত টানা ৩৬ দিন (সাপ্তাহিক ছুটিসহ) বিদ্যালয় বন্ধ থাকবে। যা আজ থেকেই শুরু হয়েছে। এছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের জন্য ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১০ দিন এবং বছরের শেষে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষ্যে ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ৮ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন ধর্মীয় উৎসব ও জাতীয় দিবসের জন্য নির্দিষ্ট দিবসগুলোতে ছুটি থাকবে।
2026-02-19
ইশরাকের প্রস্তাব: ‘বিপ্লবী নগর কাউন্সিলর’
ইশরাকের প্রস্তাব: ‘বিপ্লবী নগর কাউন্সিলর’
2025-06-06
বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, নগর ভবনে কোনো অনির্বাচিত উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না। প্রয়োজনে বিগত কাউন্সিলর ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সমন্বয়ে ‘বিপ্লবী নগর কাউন্সিল’ গঠন করে নগরীর কার্যক্রম পরিচালনা করা হবে। আজ শুক্রবার (০৬ জুন) পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ইশরাক বলেন, এখানে আমি নির্বাচিত এবং সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র হিসেবেই এসেছি। এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। শুধু তাই নয়, আগামীকাল যারা পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত থাকবেন, তাদের সঙ্গেও আমি মাঠে থাকব।