Monday, February 23, 2026
২৪.৯°C
আর্কাইভ
English
বাংলা
লগইন
সব খবর
প্রধান সংবাদ
জাতীয়
রাজনীতি
বাংলাদেশ
আন্তর্জাতিক
অর্থনীতি
আইন-আদালত
খেলাধুলা
বিনোদন
শিক্ষা
স্বাস্থ্যসেবা
তথ্য-প্রযুক্তি
লাইফস্টাইল
গণমাধ্যম
পর্যটন
প্রবাস
অপরাধ
দুর্ঘটনা
জব কর্ণার
অনুসন্ধান
সর্বশেষ সংবাদ
হোম
মাকে হত্যা
মাকে হত্যা করে ঘরে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলো ছেলে
নেশা করার টাকা না পেয়ে রাতভর মাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার পর সকালে নাশতা খেয়ে ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে ছিল পালিত ছেলে শেখ শামস। তবে সে পালিয়ে যাওয়ার জন্য ব্যাগও গুছিয়ে রেখেছিল। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি তার। পুলিশ আটক করেছে তাকে। ঘটনাস্থল যশোর শহরের মণিহার এলাকায়। গতকাল শনিবার (২৪ মে) বিকেলে নিজ বাসা থেকে সুলতানা খালেদা খানম সিদ্দিকার (৬৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে ভাড়াটিয়ারা পানির জন্য অপেক্ষা করছিলেন। কয়েকবার ঘরে গিয়ে ডাকাডাকি করার পরও কোনো সাড়া না পেয়ে জরুরি সেবা ৯৯৯ এ কল দেন তাদের মধ্যে একজন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে সুলতানা খালেদা খানম সিদ্দিকার মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে। সে সময় ঘাতক ছেলে শেখ শামস ঘটনাস্থলেই উপস্থিত ছিল।
2025-05-25