আর্কাইভ
লগইন
হোম
ইউরোপ
না ফেরার দেশে পাড়ি জমালেন কিংবদন্তি রোমানিয়ান ফুটবল কোচ
৮০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন রোমানিয়ার কিংবদন্তি কোচ মিরচা লুসেস্কু। দেশটির জাতীয় দলের কোচের পদ থেকে পদত্যাগ করার মাত্র ৫ দিন পরই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। কিংবদন্তি এই কোচের মৃত্যুতে ফুটবলবিশ্বে নেমেছে শোকের ছায়া। গত বৃহস্পতিবার অনুশীলনের আগে অসুস্থ বোধ করার পদত্যাগ করেছিলেন লুসেস্কু। গত শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে রোমানিয়ান ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে তারা জানায়, ‘রোমানিয়ান ফুটবল কেবল একজন কোচকেই হারায়নি, বরং একজন মেন্টর, স্বপ্নদ্রষ্টা এবং জাতীয় প্রতীককেও হারিয়েছে।’
4 দিন আগে
২০২৬ বিশ্বকাপের টিকিট পেলো আরো ৮ দেশ
২০২৬ বিশ্বকাপের টিকিট পেলো আরো ৮ দেশ
2025-11-19
আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে আগামী ০৫ ডিসেম্বর। তবে টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ৪৮টি দলের মধ্যে এখনো সব দলের জায়গা নিশ্চিত হয়নি। এখন পর্যন্ত বাছাইপর্ব শেষে ৪২টি দল আসন্ন বিশ্বকাপ আসরের টিকিট নিশ্চিত করেছে। গত মঙ্গলবার ও বুধবার নতুন করে আরও ৮টি দল কোয়ালিফাই করেছে। বাকি ৬টি দল প্লে-অফের মাধ্যমে নির্ধারিত হবে। বিগত ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেন কিছুটা দেরিতে তাদের বাছাই অভিযান শুরু করার পর অবশেষে গতকাল তুরস্কের সঙ্গে ২-২ গোলে ড্র করেই তারা ‘ই’ গ্রুপের শীর্ষ দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেয়। এতে স্প্যানিশদের টানা অপরাজেয় থাকার সংখ্যা দাঁড়াল ৩১ ম্যাচে—যা শুরু হয়েছিল ২০২৩ সালের নেশনস লিগের সেমিফাইনালে ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: সার্বিয়ান প্রেসিডেন্ট
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: সার্বিয়ান প্রেসিডেন্ট
2025-11-12
অস্থিতিশীল চলমান পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) সার্বিয়ান টেলিভিশন পিঙ্ক টিভি-র এক অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন। রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। আলেকসান্দার ভুচিচ বলেন, ‘ইউরোপ ও রাশিয়ার মধ্যে যুদ্ধ এখন ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে। আমি সব তথ্য বিশ্লেষণ করেই এই সিদ্ধান্তে পৌঁছেছি। এটা কোনো ফাঁকা কথা নয়—সবাই এর (যুদ্ধের) জন্য প্রস্তুতি নিচ্ছে।’ 
ব্রাসেলসে হামলা করলে মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলবো: বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী
ব্রাসেলসে হামলা করলে মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলবো: বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী
2025-10-28
মস্কো যদি ব্রাসেলসে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তবে পালটা হামলা চালিয়ে মস্কোকে মানচিত্র থেকে মুছে দেবে ন্যাটো। এমন কঠোর হুঁশিয়ারিই দিয়েছেন বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন। একইসঙ্গে ইউরোপে ৬০০টি এফ–৩৫ যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণাও দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড। গতকাল সোমবার (২৭ অক্টোবর) বেলজিয়ান দৈনিক ডি মর্গেনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রাঙ্কেন বলেন, যদি (রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির) পুতিন ব্রাসেলসের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে, আমরা মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলব।