আর্কাইভ
লগইন
হোম
জাতীয় পার্টি
জুলাই সনদ ও গণভোটের কোনো আইনি ভিত্তি নেই: আনিসুল ইসলাম মাহমুদ
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রধান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, নবনির্বাচিত সংসদে মানুষের দৈনন্দিন কষ্ট নিয়ে কথা হচ্ছে না। কথা হচ্ছে, জুলাই, গণভোট ইত্যাদি নিয়ে। আমরা আগেই বলেছি জুলাই সনদের আইনি ভিত্তি নাই, গণভোটের কোনো আইনি ভিত্তি নেই এগুলো বলেছিলাম। গণভোট মৌলিক বিষয় পরিবর্তনের জন্য গণভোট হয়। এই পার্লামেন্টের মাধ্যমে যা রিফর্ম করতে চান তা করা যাবে। গতকাল রোববার (০৫ এপ্রিল) রাজধানীর গুলশানের ইমানুয়েলন্স পার্টি সেন্টারে জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যৌথ আয়োজনে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এই কথা বলেন।
2026-04-06
শুক্রবার জামায়াতের বিক্ষোভ কর্মসূচি
শুক্রবার জামায়াতের বিক্ষোভ কর্মসূচি
2025-09-18
আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির দ্বিতীয় দিন আগামিকাল ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) দেশের ৭ বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করবে দলটি। এতে অংশ নেবেন দলের কেন্দ্রীয় নেতারা। গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ। এতে বলা হয়েছে, ১৯ সেপ্টেম্বর বরিশাল মহানগরের কর্মসূচিতে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, রংপুর মহানগরের কর্মসূচিতে উপস্থিত থাকবেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রাম মহানগরে থাকবেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
জিএম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি
জিএম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি
2025-09-04
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) দুদকের দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, গত ০১ সেপ্টেম্বর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চলমান অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক রেজাউল করিম বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) দুদকের দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, গত ০১ সেপ্টেম্বর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চলমান অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক রেজাউল করিম বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন।