আর্কাইভ
লগইন
হোম
নাজমুল হোসেন শান্ত
যাদের পরামর্শে সেই রিভিউ নেয় বাংলাদেশ, জানালেন মিরাজ
বাংলাদেশ শেষ মুহূর্তের নাটকীয় রিভিউ নিয়ে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে। তাতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে গেছে মেহেদী হাসান মিরাজের দল। এটি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মাত্র দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়। এই ম্যাচের শেষ দিকে পাকিস্তানের ২ বলে ১২ রান দরকার ছিল। রিশাদ হোসেনের একটি বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে যায়। শাহিন শাহ আফ্রিদি বলে ঠিকঠাক কানেক্ট করতে পারেননি। আম্পায়ার ওয়াইড সংকেত করেন। এই মুহূর্তে বাংলাদেশ একটি চালাক কৌশল বেছে নেয়। এলবিডব্লিউ না হলেও রিভিউ নেন মিরাজ। উদ্দেশ্য ছিল, বল ব্যাটে লেগে থাকলে ওয়াইড আর ওয়াইড থাকবে না। রিপ্লেতে নিশ্চিত হয় বল আফ্রিদির ব্যাটের কিনারায় লেগেছিল। ওয়াইডের সিদ্ধান্ত পাল্টে যায়। উইকেট না পড়লেও ওই একটি রান বাতিল হওয়া বাংলাদেশের জয় নিশ্চিত করতে বড় ভূমিকা রাখে।
6 দিন আগে
শান্ত টি-টোয়েন্টি দল থেকে বাদ, ফিরলেন সাইফউদ্দিন
শান্ত টি-টোয়েন্টি দল থেকে বাদ, ফিরলেন সাইফউদ্দিন
2025-07-05
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে । তবে জায়গা পাননি সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাম্প্রতিক সময়ে ছোট ফরম্যাটে শান্তর ব্যাটিং ফর্ম নিয়ে সমালোচনা চলছিল। পারফরম্যান্সে ধারাবাহিকতা না থাকায় আগেই তিনি টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে দেন। এবার তিনি বাদ পড়লেন দল থেকেও। দীর্ঘ এক বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার সঙ্গে দলে ফিরেছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং নাসুম আহমেদ।
‘এখন বলার সময় নয়’ : নাজমুল হোসেন শান্ত
‘এখন বলার সময় নয়’ : নাজমুল হোসেন শান্ত
2025-06-24
সামনে দ্বিতীয় টেস্ট, গলে দুই ইনিংসেই সেঞ্চুরির পরও আলোচনার কেন্দ্রে নাজমুল হোসেন শান্ত কেবল ব্যাট হাতে পারফরম্যান্সের জন্য নন। বরং সবচেয়ে বেশি আলোচনা চলছে তার ভবিষ্যৎ অধিনায়কত্ব নিয়ে। শোনা যাচ্ছে, টেস্ট অধিনায়কত্ব নিয়ে নতুন করে ভাবছেন শান্ত। এরপর থেকেই জল্পনা এখন তুঙ্গে। তবে এসব আলোচনা নিয়ে এখনই পরিষ্কার কিছু বলতে রাজি নন বাঁহাতি ব্যাটার। আবার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিতেও চান না। শান্ত বলেছেন, “এই আলোচনা তো সিরিজ শুরুর আগ থেকেই চলছে। চলতেই থাকুক। আমি এখন কোনো মন্তব্য করতে চাই না। কারণ দুই দিন পরেই একটা গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ। আমি চাই সেই ম্যাচে একজন অধিনায়ক ও ব্যাটার হিসেবে অবদান রাখতে। আলোচনা, আলোচনা হিসেবেই থাকুক।”
যেখানে ‘ফার্স্টবয়’ শান্ত
যেখানে ‘ফার্স্টবয়’ শান্ত
2025-06-22
বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসাবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত নিজের এই কীর্তি সম্পর্কে বেখবর ছিলেন। গতকাল শনিবার (২১ জুন) গল টেস্ট ড্রয়ের মধ্য দিয়ে শেষ হওয়ার পর তাকে যখন মনে করিয়ে দেওয়া হয়, এই নজির গড়েছেন তিনি, নাজমুলের উত্তর, ‘আমি জানতাম না।’ তবে তার ভালো লাগছে এটা ভেবে যে, দলের জন্য অবদান রাখতে পেরেছেন। অধিনায়কের প্রতিক্রয়া, ‘দারুণ প্রত্যাবর্তন। মুশি (মুশফিকুর রহিম) ভাই আমার সঙ্গে দুর্দান্ত ব্যাটিং করেছেন। এই সিরিজের জন্য আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমরা নিজেদের মানসিক শক্তির পরিচয় দিয়েছি এই ম্যাচে।’ ইনিংস ডিক্লেয়ার করতে কী একটু বেশি সময় নেওয়া হয়নি? নাজমুলের উত্তর, ‘হ্যাঁ। হঠাৎ বৃষ্টির দরুন পরিকল্পনা বদলাতে হয়। এতে আমাদর হাত নেই।’ তার সংযোজন, ‘ডিক্লেয়ার করার পর তাইজুল ও নাঈম খুবই ভালো বালিং করেছে। এই কন্ডিশনে প্রথম ইনিংস দারুণ বোলিং করেছে নাঈম।’