আর্কাইভ
লগইন
হোম
আদালত
হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে
মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় ‘১/১১’-এর আলোচিত লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর ৪ দিনের রিমান্ড মন্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। এদিন পল্টন মডেল থানার মামলায় ৩ দফায় ১৪ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মিরপুর মডেল থানার হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপ-পরিদর্শক কফিল উদ্দিনকে গ্রেফতার দেখানোসহ ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে পুলিশ প্রহরায় তাকে আদালতে তোলা হয়।
2026-04-07
আদালতের নির্দেশ পেলে হাসপাতালে নেওয়া হবে ইমরান খানকে: পাকিস্তান সরকার
আদালতের নির্দেশ পেলে হাসপাতালে নেওয়া হবে ইমরান খানকে: পাকিস্তান সরকার
2026-02-26
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ বলেছেন, আদালত নির্দেশ দিলে কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করা যেতে পারে। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) ক্যাপিটাল টক অনুষ্ঠানে তিনি জানান, রাওয়ালপিন্ডির সেন্ট্রাল জেলে ৫ সদস্যের একটি মেডিকেল বোর্ড দুই দফা ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করেছে। চিকিৎসা নিয়ে পিটিআই সন্তুষ্ট না হলে তারা যেন সুপ্রিম কোর্টে যায় বলেও মন্তব্য করেন তিনি।
যে অভিযোগের কারণে গ্রেফতার হলেন সংগীতশিল্পী নোবেল
যে অভিযোগের কারণে গ্রেফতার হলেন সংগীতশিল্পী নোবেল
2026-02-24
আবারও গ্রেফতার হয়েছেন আলোচিত-সমালোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন বিতর্কিত এই সংগীতশিল্পীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বর্তমানে তাকে থানা হাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই বিষয়ে মুরাদ হোসেন বলেন, নোবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে এক নারীকে আটকে রেখে হেনস্তার অভিযোগে মামলা রয়েছে। সেই মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে একটি গ্রেফতারি পরোয়ানা জারি হয়, সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।