আর্কাইভ
লগইন
হোম
জুলাই সনদ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়; বরং এটি রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য গঠিত একটি জাতীয় প্রতিষ্ঠান। সেনাবাহিনীর মূল দায়িত্ব হলো দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং এই দায়িত্ব পালনে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা বিভাজন গ্রহণযোগ্য নয়। আজ রোববার (১২ এপ্রিল) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দরবারে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। তারেক রহমান বলেন, অতীতে বিভিন্ন সময়ে নানা ঘটনা ও কর্মকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল ও বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে তিনি পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে বলেন, ঐ ঘটনার মাধ্যমে সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল এবং পরবর্তী সময়েও বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বাহিনীকে বিতর্কিত করার প্রচেষ্টা দেখা গেছে।
2026-04-12
আজ দুপুরে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ: জুলাই আদেশ জারি হচ্ছে
আজ দুপুরে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ: জুলাই আদেশ জারি হচ্ছে
2025-11-13
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি নিশ্চিত করতে বহুল কাঙ্ক্ষিত আদেশ জারি হচ্ছে আজ। দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই বিষয়ে ব্যাখ্যাসহ সুনির্দিষ্ট ঘোষণা দেবেন। এরপর এই সংক্রান্ত আদেশ জারি করা হবে। এর আগে বেলা ১১টায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে জুলাই আদেশটি পর্যালোচনা করে চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হবে। এই আদেশের ভিত্তিতেই একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। দলগুলোর মধ্যে বিরোধ মেটাতে আদেশে একধরনের ভারসাম্য আনা হচ্ছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে রাজনীতির মাঠ এখনো সরগরম। গতকাল বুধবারও বিএনপি-জামায়াতের বক্তব্যে অবস্থান ছিল পরস্পরবিরোধী। সনদ বাস্তবায়নে আদেশ জারি করতে আগামী রোববার পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছে জামায়াতসহ ৮টি ইসলামি দল। এই সময়ের মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কথা বলা হয়। এছাড়াও বিএনপি ও জামায়াতের নেতাদের মুখে হুমকি ও পালটা হুমকির বক্তব্য অব্যাহত আছে।
‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে তরুণদের অপরাধীকরণ আদালত পর্যন্ত গড়াবে’: সামান্তা
‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে তরুণদের অপরাধীকরণ আদালত পর্যন্ত গড়াবে’: সামান্তা
2025-11-09
জুলাই সনদ বাস্তবায়িত না হলে গণঅভ্যত্থানে অংশ নেওয়া তরুণদের ক্রিমিনালাইজেশন বা অপরাধীকরণ আদালত পর্যন্ত গড়াবে বলে সতর্ক করে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। গতকাল শনিবার (০৮ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘নারীর কণ্ঠে জুলাই সনদের বাস্তবায়ন রূপরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই সতর্কবার্তা উচ্চারণ করেন। অনুষ্ঠানটির আয়োজন করে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় নারী শক্তি। সামান্তা শারমিন বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো এখনো পুরোনো ক্ষমতাকেন্দ্রিক গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। এই গোষ্ঠী চায় না এমন কোনো শক্তি মাঠে, কমিশনে বা সংসদে আসুক, যেই শক্তিটা আনপ্রেডিক্টেবল। আনপ্রেডিক্টেবল এই অর্থে যে, তাদের কন্ট্রোলের মধ্যে নয়। এই শক্তির সঙ্গে জড়িত বাংলাদেশের সুপার করপোরেট অলিগার্কস, প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী, সিভিল ব্যুরোক্রেসি ও সামরিক শক্তির কিছু অংশ।’