চীন ও ব্রাজিলের কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মেটার মামলা দায়ের
চীন ও ব্রাজিলের কয়েকজন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মেটা।
প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, অভিযুক্তরা মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে পণ্য প্রচারের জন্য কৃত্রিমভাবে তৈরি সেলিব্রিটি ডিপফেক ভিডিও ব্যবহার করে ভোক্তাদের বিভ্রান্ত করছিল। খবর বার্তা সংস্থা এএফপির।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অপব্যবহার করে বিশ্বজুড়ে অপরাধীরা পরিচিত ও জনপ্রিয় ব্যক্তিদের কণ্ঠস্বর ও ভিডিওর অত্যন্ত নিখুঁত নকল তৈরি করছে। এসব ভুয়া অডিও-ভিডিও ব্যবহার করে তারা প্রতারণামূলক বিনিয়োগের প্রচার চালাচ্ছে।