আর্কাইভ
লগইন
হোম
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যেসকল ব্যক্তিবর্গ
নতুন সরকারের ৬ জন মন্ত্রী, মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা ও দুইজন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে ৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৯-২২ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রী/উপদেষ্টা/প্রতিমন্ত্রী যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে। চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ অনুযায়ী (৯ম গ্রেড) ২২০০০-৫৩০৬০/-টাকা বেতন স্কেলে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।
2026-02-23
যে কারণে ঢাকায় আসা হচ্ছে না ডা. জাকির নায়েকের
যে কারণে ঢাকায় আসা হচ্ছে না ডা. জাকির নায়েকের
2025-11-05
ভারতীয় বংশোদ্ভূত ইসলামি স্কলার ও বক্তা ডা. জাকির নায়েকের বাংলাদেশে আসার বিষয়টি বেশ সাড়া ফেলেছিল। তবে শেষমেশ এই ইসলামী স্কলারের ঢাকায় আসা হচ্ছে না। তাকে ঢাকায় আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ২৮ ও ২৯ নভেম্বর, এই দুই দিনের জন্য ঢাকায় আসার কথা ছিল ডা. জাকির নায়েকের। শুধু ঢাকায় নয়, তাকে নিয়ে ঢাকার বাইরেও যাওয়ার পরিকল্পনা ছিল। সূত্র জানাচ্ছে, ডা. জাকির নায়েক বাংলাদেশে এলে প্রচুর জনসমাগম হবে। জনসমাগম নিয়ন্ত্রণে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের প্রয়োজন হবে। ডা. জাকির নায়েকের ঢাকায় আসাকে কেন্দ্র করে এই মুহূর্তে এত সদস্য সেখানে মোতায়েনের সুযোগ নেই। সবাই এখন নির্বাচনমুখী।