আর্কাইভ
লগইন
হোম
লাশ
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। আজ বুধবার (০৮ এপ্রিল) ভোরে ধবলগুড়ি সীমান্তের শূন্য রেখা থেকে ভারতের ভেতরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আলী হোসেন (৩৫) পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি এলাকার আ. গফুরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন শূন্য লাইন থেকে আনুমানিক ৫০০ গজ ভারতের ভেতরে সাতগ্রাম বিএসএফ ক্যাম্পের এলাকায় রাত ২টা ৫০ মিনিট ও ভোর ৪টা ৫০ মিনিটে দুই দফা গুলির শব্দ শোনা যায়। এই ঘটনার পর সকাল ৬টা ৩৫ মিনিটে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে মোবাইলে যোগাযোগ হয়
2 দিন আগে
ঘরে স্ত্রী-মেয়ের লাশ ফেলে পালাল স্বামী
ঘরে স্ত্রী-মেয়ের লাশ ফেলে পালাল স্বামী
2025-07-29
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রামপুর এলাকার একটি বাড়ি থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ঐ এলাকার ছাত্তার ভিলা নামক বাড়ির তৃতীয় তলার একটি কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। প্রতিবেশীরা জানায়, ঘটনার পর বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালিয়েছে গৃহকর্তা মীর হোসেন। নিহতরা হলেন- গৃহবধূ জাহেদা আক্তার (৩৫) ও তার মেয়ে মিশু (১৫)। তাদের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় বলে জানা গেছে। জাহেদা আক্তার জিহান ফুটওয়ার কোম্পানি নামের একটি কোম্পানিতে চাকরি করতো। দেবপুর ফাঁড়ি পুলিশ বলছে, লাশ উদ্ধার করে দেবপুর ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে।