আর্কাইভ
লগইন
হোম
এশিয়া কাপ
এশিয়া কাপে ইতিহাস গড়ে স্বর্ণ জিতলো বাংলাদেশ
প্রথমবারের মতো থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টের প্রথম স্টেজে পুরুষদের কম্পাউন্ড দলগত ইভেন্টের ফাইনালে ভিয়েতনামকে ২৩১-২২৫ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। এটি এই ইভেন্টে বাংলাদেশের প্রথমবারের মতো স্বর্ণজয়। হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ রাকিবকে নিয়ে গঠিত বাংলাদেশ দল প্রথম সেটে ভিয়েতনামের ৫৫-এর বিপরীতে ৫৭ পয়েন্ট করে এগিয়ে যায়। চতুর্থ সেটে একটু পিছিয়ে পড়লেও সামগ্রিকভাবে তারা ৩ পয়েন্ট এগিয়ে ছিল। পঞ্চম ও শেষ সেটে ৬০-এর মধ্যে ৫৯ পয়েন্ট করে বাংলাদেশ স্বর্ণ নিশ্চিত করে।
23 ঘন্টা আগে
এশিয়া কাপ হকি: বড় জয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ
এশিয়া কাপ হকি: বড় জয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ
2025-08-30
এবারের এশিয়া কাপ হকির আসর বসেছে ভারতের রাজগিরে । প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। চাইনিজ তাইপেকে ৮-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচে জোড়া গোল করেছেন মোহাম্মদ আবদুল্লাহ, রকিবুল হাসান এবং আশরাফুল ইসলাম। অন্য দুই গোল এসেছে সোহানুর রহমান সবুজ এবং দলের অধিনায়ক রেজাউল বাবুর স্টিক থেকে। এই জয়ে দুই ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই (৪ মিনিটে) আব্দুল্লাহর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৬ মিনিট পরে গোল শোধ করেন চাইনিজ তাইপের তিসং ইয়ং। দ্বিতীয় কোয়ার্টারে তিসং এর গোলে লিড নেয় চাইনিজ তাইপে। তবে আবারো দলকে সমতায় ফেরায় আবদুল্লাহ। ২-২ সমতায় থেকে হাফ টাইমে যাওয়া বাংলাদেশ শেষ দুই কোয়ার্টারে ঝড় তোলে।
টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেদারল্যান্ডস দল বাংলাদেশে
টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেদারল্যান্ডস দল বাংলাদেশে
2025-08-27
নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে। স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন দলটি আজ বুধবার (২৭ আগস্ট) সকালে ঢাকায় অবতরণের পরই দুপুরে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। পুরো সিরিজ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, এই সিরিজ আইসিসির ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) অংশ নয়। তবে আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুতির সুযোগ হিসেবেই এটি আয়োজন করা হয়েছে। ফলে বড় টুর্নামেন্টের আগে এই সিরিজ টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ অনুশীলনের সুযোগ এনে দেবে।