অস্কারে সেরা অভিনেত্রী জেসি বাকলি, অভিনেতা মাইকেল বি. জর্ডান
হলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর ৯৮তম আসরে সেরা অভিনেতা হয়েছেন মাইকেল বি. জর্ডান এবং সেরা অভিনেত্রী হয়েছেন জেসি বাকলি।
গতকাল রোববার (১৫ মার্চ) অনুষ্ঠিত এই জমকালো আয়োজনে সেরা সিনেমার পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। পল থমাস অ্যান্ডারসন পরিচালিত অ্যাকশন-থ্রিলার ঘরানার এই চলচ্চিত্রটি মোট ৬টি অস্কার জিতে নেয়। এর মধ্যে রয়েছে সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা সম্পাদনা, সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য এবং প্রথমবারের মতো চালু হওয়া সেরা কাস্টিং বিভাগ।