নওগাঁর রাণীনগরে ইটবোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালক-হেলপার নিহত
নওগাঁ জেলার রাণীনগর উপজেলায় ইটবোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাক্টরের চালক ও হেলপার নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও এক হেলপার। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার খানপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার চককুতুব এলাকার মুসলিমের ছেলে ট্রাক্টর চালক রাব্বি (২৫) ও হেলপার ত্রিমোহনী এলাকার সরদার আলীর ছেলে হিমেল (২৫)। আহত আরেক হেলপার হলেন- চককুতুব এলাকার রেজাউল ইসলামের ছেলে আতিকুল (১৭)।