আর্কাইভ
লগইন
হোম
ক্ষেপণাস্ত্র হামলা
যুদ্ধে বিধ্বস্ত হওয়া ৭৭৫টি স্কুল ইতোমধ্যে মেরামত করে ফেলেছে ইরান
ইরানের শিক্ষামন্ত্রী আলিরেজা কাজেমি জানিয়েছেন, মার্কিন-ইসরাইলি হামলায় দেশের ১,৩০০টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর মধ্যে এখন পর্যন্ত ৭৭৫টি স্কুল মেরামত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এই খবর জানিয়েছে। কাজেমি বলেন, প্রায় ২০টি স্কুল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তেহরান, কেরমানশাহ, ইসফাহান এবং হরমোজগান প্রদেশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, যেসব স্কুলে বেশি ক্ষতি হয়েছে, সেগুলোর মেরামত অক্টোবরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। শিক্ষামন্ত্রী বলেন, হামলার মধ্যেও পড়াশোনা থামেনি। সরাসরি বা অনলাইনে ক্লাস চলেছে। ইরানের টেলিভিশন স্কুলের মাধ্যমেও শিক্ষা কার্যক্রম চালু ছিল।
2026-04-22
ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুতি
ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুতি
2025-06-15
ইরানের পাশাপাশি গতকাল শনিবার (১৪ জুন) রাতভর ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে । প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার (১৪ জুন) ইরানজুড়ে দ্বিতীয় দিনের মতো বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে বোমা হামলা চালায় ইসরাইল। এই হামলায় তেহরানের শাহরান তেল স্থাপনায় আগুন লাগে। জবাবে রাতে ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই গতকাল শনিবার রাতে ইসরাইলে হামলা চালায় ইয়েমেনের হুতিরা। এটা গত এক সপ্তাহের মধ্যে তাদের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা।
পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’, ২৬ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে ভারতে
পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’, ২৬ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে ভারতে
2025-05-10
ভারতের ‌‘অপারেশন সিঁদুর’ এর পাল্টা জবাবে পাকিস্তান অভিযান শুরু করেছে। পাকিস্তান তাদের অভিযানের নাম দেওয়া হয়েছে, ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’, যার অর্থ সীসাঢালা প্রাচীর। এ অভিযানের আওতায় জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবসহ উত্তর-পশ্চিম ভারতের ২৬টি স্থানে পাকিস্তানি বাহিনী ড্রোন ও আর্টিলারি হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী। গতকাল শুক্রবার (০৯ মে) রাতে ভারতের বারামুলা থেকে ভূজ পর্যন্ত বিস্তৃত এলাকা এসব হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।