আর্কাইভ
লগইন
হোম
তামিল
পরকীয়ার অভিযোগে সংসার ভাঙছে তামিল মেগাস্টার থালাপতি বিজয়ের
তামিল মেগাস্টার থালাপতি বিজয়ের শনির দশা যেন কাটছেই না। ভারতীয় গণমাধ্যমের খবর, এবার বিবাহবিচ্ছেদের পথে এই দক্ষিণী তারকা। ২৬ বছরের দাম্পত্য জীবনে ভাঙনের খবর ঘিরে এই মুহূর্তে তোলপাড় দেশটির বিনোদন দুনিয়া। দেশটির গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, তার স্ত্রী আইনি বিচ্ছেদের আবেদন করেছেন। দীর্ঘদিন সম্পর্কের পর ১৯৯৯ সালে সঙ্গীতা সোরনালিগমকে বিয়ে করেছিলেন থালাপতি বিজয়। এদিকে তার বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়তেই তামিলনাড়ুর রাজনৈতিক মহলেও নানা জল্পনা তৈরি হয়েছে। কেননা অভিনয় ছেড়ে বর্তমানে এই দক্ষিণী তারকা রাজনীতির মাঠে সক্রিয় হয়েছেন। সেখানকার নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)-এর প্রতিষ্ঠাতা ‘থেরি’খ্যাত এই অভিনেতা।
8 ঘন্টা আগে