আর্কাইভ
লগইন
হোম
পাসপোর্ট
ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার আগে যা যা করবেন
আসন্ন ঈদকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে ছুটির আমেজ। স্কুল-কলেজ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে লম্বা ছুটি থাকায় অনেকেই গ্রামের বাড়ির পথে রওনা হচ্ছেন। তবে বাড়ি ফাঁকা রেখে যাওয়ার আগে কিছু বিষয় খেয়াল না করলে পরে ঝামেলায় পড়তে হতে পারে। তাই ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্ক থাকা জরুরি।
2026-03-16
হামজা-শমিতদের পর বাংলাদেশের জার্সি পরবে আরও ২ প্রবাসী ফুটবলার
হামজা-শমিতদের পর বাংলাদেশের জার্সি পরবে আরও ২ প্রবাসী ফুটবলার
2025-10-26
ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলে জনজোয়ারই টেনে এনেছেন। তার দেখানো পথে কানাডিয়ান লিগে খেলা শমিত সোম এসেছেন। দলের জার্সি গায়ে অভিষেক হয়েছে জায়ান আহমেদেরও। এবার সেই পথ ধরে লাল-সবুজের জার্সিতে খেলার আগ্রহ দেখিয়েছেন আরও ২ প্রবাসী ফুটবলার। প্রথমজন- ব্রিটিশ বংশোদ্ভূত ও যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা তারকা ফরোয়ার্ড ট্রেভর ইসলাম। স্ট্যানফোর্ড মেন’স সকার ক্লাবের এই খেলোয়াড়ের পাসপোর্ট তৈরির কাজ শুরু হলেও তার এজেন্ট আবিদ আনোয়ার জানিয়েছেন, এ বছর নয়, আগামী বছর তাকে বাংলাদেশ জাতীয় দলে দেখা যেতে পারে। আবিদ আনোয়ার বলেন, ‘ট্রেভর ইসলাম বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার আগ্রহ দেখিয়েছে। ওর বাংলাদেশি পাসপোর্ট নেই। আগে ওর বাবা-দাদার পাসপোর্ট করতে হবে। তারপর সে নিজের পাসপোর্টের কাজ শুরু করতে পারবে।’ অন্যদিকে, আরেক প্রবাসী ফরোয়ার্ড জায়ান হাকিমকে নিয়েও আনুষ্ঠানিক প্রক্রিয়া চলছে। আবিদ আনোয়ার জানান, ‘কিছু জটিলতা থাকলেও কিউবার মতো এই প্রক্রিয়ায়ও সফল হওয়ার বিষয়ে তারা আশাবাদী।’
আগামী এক সপ্তাহের মধ্যে খুলবে বিমানবন্দরের ই-গেট, পাসপোর্ট ফি কমানো হবে
আগামী এক সপ্তাহের মধ্যে খুলবে বিমানবন্দরের ই-গেট, পাসপোর্ট ফি কমানো হবে
2025-10-20
এক সপ্তাহের মধ্যে বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, যাদের ই-পাসপোর্ট রয়েছে তারা পাসপোর্ট দেখিয়ে যেন ই-গেট দিয়ে ঢুকে যেতে পারে। একই সঙ্গে রেমিট্যান্সযোদ্ধাদের জন্য কমানো হবে পাসপোর্ট ফি। আজ সোমবার (২০ অক্টোবর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকে আমাদের অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে সম্প্রতি কয়েকটা আগুনের দুর্ঘটনা ঘটলো এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া যারা রেমিট্যান্স যোদ্ধা তাদের নিয়ে আলোচনা হয়েছে। এখন থেকে রেমিট্যান্স যোদ্ধা থেকেও সাধারণের মতো পাসপোর্ট ফি নেওয়া হবে। পাসপোর্ট ফি সবার জন্য সমান থাকবে। তিনি বলেন, আমরা শুধু সব সময় রেমিট্যান্স যোদ্ধা বলি। কিন্তু রেমিট্যান্স যোদ্ধা হিসেবে যে সম্মানটা পাওয়া দরকার সেটা অনেক ক্ষেত্রে পায় না। এজন্য আপাতত তাদের পাসপোর্টের ফি কমিয়ে দেওয়া হবে।
শুরু হলো নতুন নিয়ম, ইউরোপ ভ্রমণকারীদের জন্য
শুরু হলো নতুন নিয়ম, ইউরোপ ভ্রমণকারীদের জন্য
2025-10-12
ইউরোপের অভ্যন্তরীণ সুরক্ষা জোরদার,অবৈধ অভিবাসন এবং অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন ‘এন্ট্রি/এক্সিট সিস্টেম’ (ইইএস) চালু করেছে। আঞ্চলিক নিরাপত্তা, পর্যটন ব্যবস্থাপনা এবং অভিবাসন নিয়ন্ত্রণের ক্ষেত্রে দীর্ঘদিনের দুর্বলতা কাটাতে পর্তুগালসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ আজ রোববার (১২ অক্টোবর) ২০২৫ থেকে এই ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করছে সীমান্তে। এর মাধ্যমে সকল তৃতীয় দেশের নাগরিক—অর্থাৎ ইউরোপীয় দেশের বাইরের যারা ভিসা নিয়ে বা ভিসা ছাড়াই বা নির্দিষ্ট সময়ের জন্য পর্যটন, ব্যবসা অথবা পরিবারিক উদ্দেশ্যে আসেন, তাঁরা প্রবেশ ও বহির্গমণের মুহূর্তে সরাসরি বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হবেন। তাদের আঙ্গুলের ছাপ ও মুখাবয়বের ছবি সীমান্তে সংরক্ষিত হবে, পাশাপাশি প্রবেশ/বের হওয়ার স্থান, সময় ও তারিখ ডিজিটালি রেকর্ড হবে। পূর্বে পাসপোর্ট এর হাতে মোহর দেওয়ার পদ্ধতির বদলে, এই সিস্টেমে নাগরিকের অবস্থান, ভ্রমণসহ আইনসম্মত থাকার সময়সীমা স্বয়ংক্রিয়ভাবে ট্র্যাক করা যাবে। এতে অবৈধভাবে দীর্ঘকাল অবস্থান বা জাল পরিচয় দানের ঘটনা দ্রুত শনাক্ত হবে, কর্তৃপক্ষ সহজেই ব্যবস্থা নিতে সক্ষম হবেন। তথ্যগুলো বিভিন্ন দেশের সীমান্তরক্ষী বাহিনী রিয়েল টাইম হিসেবে ব্যবহার করতে পারবে।