হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: ডিভাইস বদলালেও হারাবে না চ্যাট
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ দীর্ঘদিনের একটি বড় সমস্যার সমাধান নিয়ে এসেছে। নতুন আপডেটে এখন সহজেই আইফোন থেকে অ্যান্ড্রয়েডে চ্যাট ট্রান্সফার করা যাবে।
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে চ্যাট ট্রান্সফার এখন সহজ
মার্চ মাসের সর্বশেষ আপডেটে এমন একটি ফিচার যুক্ত হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই তাদের চ্যাট হিস্ট্রি এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে ট্রান্সফার করতে পারবেন। আগে আইওএস থেকে অ্যান্ড্রয়েডে গেলে অনেক সময় চ্যাট হারানোর ঝুঁকি থাকত, যা এখন আর থাকবে না।