বন্ধ রেখে আল-আকসা মসজিদে পশু বলির পরিকল্পনা ইহুদী সেটেলারদের
ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষ টানা ৩০ দিন ধরে আল-আকসা মসজিদ বন্ধ রেখেছে। এই পরিস্থিতিতে ইহুদি সেটেলাররা মসজিদ চত্বরে পশু নিয়ে ঢোকার চেষ্টা করছে বলে সতর্ক করেছে জেরুজালেম গভর্নরেট।
গত রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে গভর্নরেট বলেছে, এই চেষ্টা মসজিদ চত্বরে নতুন ধর্মীয় আচার চাপিয়ে দেওয়ার উদ্দেশ্যে করা একটি বিপজ্জনক উসকানি। পাসওভার উৎসবের সময় ভেড়া বা ছাগলের মতো পশু মসজিদ চত্বরে এনে বলি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।